নওয়াপাড়ায় সিরাতুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৬, ০৪:৫৩ পিএম
নওয়াপাড়ায় সিরাতুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

‘নিশ্চয়ই তোমাদের জন্য রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ- আয়াতের এই বাণীকে সামনে রেখে, যশোরের অভয়নগরে সিরাতুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষে নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

 বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ও আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি এস এম আবিদ হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভয়নগর থানা বিএনপির সভাপতি, শিক্ষানুরাগী ফারাজী মতিয়ার রহমান। সিনিয়র শিক্ষক তাজমিনুর ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকে বক্তব্য রাখেন,  অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সরদার শরীফ হোসেন, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাবেক সভাপতি ও বিশিস্ট ব্যবসায়ী আলহাজ শাহ জালাল হোসেন, অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. মহিউল ইসলাম, নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, জেলা বিএনপি নেতা মশিয়ার রহমান (মশি) বিএনপি’র নেতা এফ এম আলাউদ্দিন এবং নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এ মুজিবুর রহমান প্রমূখ। 

এ সময় বক্তারা, মহানবী হজরত মুহাম্মদ (সা:)-এর জীবন, আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করার পাশাপাশি তাঁর আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে