কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নব্য যোগদানকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভূরুঙ্গামারী উপজেলা রিসোর্স সেন্টারে এই সংবর্ধনা দেওয়া হয়। সোনালী ব্যাংক পিএলসি ভূরুঙ্গামারী শাখা এই সংবর্ধনার আয়োজন করে।
সোনালী ব্যাংক ভূরুঙ্গামারী শাখার পক্ষ থেকে উপজেলায় নব্য যোগদানকৃত ১৬ জন সহকারী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়েছে।
এ সময় ভূরুঙ্গামারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) একেএম জাকির হোসেন ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ইসহাক আলী, সোনালী ব্যাংক পিএলসির ম্যানেজার মো. নুর আলম ও রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর আতিকুর রহমান উপস্থিত ছিলেন।