জনগণ তাদের অধিকার আদায় করেই ছাড়বে: মুয়াযযম হোসাইন

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৬, ০৫:৪৯ পিএম
জনগণ তাদের অধিকার আদায় করেই ছাড়বে: মুয়াযযম হোসাইন

আজ শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় টাউন স্কুল মাঠে সকাল ১০ টায় এ সম্মেলন শুরু হয়। সম্মেলনে ভারপ্রাপ্ত জেলা আমীর মাওলানা আব্দুর রব এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, জনগণের অধিকার আদায়ে আন্দোলন চলবে। আগের সরকারের পথে হাঁটলে বর্তমান সরকারকেও একই পরিণতির মুখে পড়তে হতে পারে। জনগণ তাদের অধিকার আদায় করেই ছাড়বে সরকার দেশে চাঁদাবাজি, সন্ত্রাস, লুটপাট, দলীয়করণ ও প্রশাসনে প্রভাব বিস্তারের অভিযোগ তুলে সরকারকে সতর্ক করেছেন জামায়াতের এ নেতা।

সম্মেলনে বিশেষ অতিথি পিরোজপুর-১ আসনের এমপি মাসুদ সাঈদী  বক্তব্যে বলেন, পিরোজপুরের কোন কোন নেতা বলেন আমাকে নাকি পিরোজপুরে দেখা যায় না। যারা বলেন, তাদের কেউ কেউ রাতে আমার কাছে গিয়ে কাবিখা, টিয়ারের জন্য ধরণা ধরেন। সামপ্রতিক সময়ে মাসুদ সাঈদীকে নিয়ে পিরোজপুরের এক সিনিয়র সাংবাদিকের মন্তব্যের জের ধরে তিনি বলেন, যারা সাংবাদিকতার নামে রাজনীতি করতে চান তারা সাংবাদিকতা ছাড়ুন, রাজনীতি করতে চাইলে মাঠে নেমে রাজনীতি করুন। সাংবাদিকতার মত পবিত্র পেশায় থেকে তথাকথিত রাজনীতিবিদের মতো কথা বলবেন না।

 জেলা রুকন সম্মেলনে ২০২৭-২৮ মেয়াদের জেলা আমীর নির্বাচন করতে ৬৭২ জন নারী ও পুরুষ নিব্যাপী গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট গননার পর নতুন আমীর কে হবেন তা জানা যাবে বলে ভারপ্রাপ্ত আমীর আব্দুর রব জানিয়েছে।   সম্মেলনে  উপস্থিত ছিলেন পটুয়াখালীর সাবেক জেলা আমীর ও বরিশাল অঞ্চল টীম সদস্য অধ্যাপক শাহ আলম। জেলা সেক্রেটারি জহিরুল হক অনুষ্ঠান সঞ্চলনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে