ভোলার দৌলতখানে পুলিশের বিশেষ অভিযানে এক মাদক সেবনকারী ও কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময তার থেকে মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং দেহে তল্লাশি চালিয়ে একটি স্মার্ট ফোন, একটি নিষিদ্ধ সিলভার রংয়ের সুইজগিয়ার (মারাত্মক চাকু) এবং মাদক বিক্রয়ের ৩৪,১৫০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ রাজিব মাঝি (৩১) সে উপজেলার চরপাতা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মৃত শাহজাহান মাঝির ছেলে।
থানা সূত্রে জানাযায়, এসআই মোঃ রাকিব হাসান সংগীয় অফিসার ও ফোর্সসহ মোবাইল ডিউটি পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত দশটার দিকে চরপাতা ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন দক্ষিণ পার্শ্বের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করে। পরে শনিবার (১০ অক্টোবর) বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। দৌলতখান থানা অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে আমার দেশকে বলেন, এ ব্যাপারে ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দৌলতখান থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।