দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের, ৬ নং ওয়ার্ডের কেটলা নিবাসী মৃত বশী রাম মৈত্রের পুত্র নদের চাঁদ মৈত্রের ক্রয়কৃত দোকানঘর জবর দখল ও জোর পূর্বক এলাকার কতিপয় লোজনকে সাথে নিয়ে স্থাপনা নির্মাণ করছে একই এলাকার মৃত ফকির দেওয়ানের পুত্র পরিমল দেওয়ান ও মৃত শীতল দেওয়ানের পুত্র সঞ্জিত দেওয়ান ওরফে সনত। ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের কেটলা গ্রাম নিবাসী নদের চাঁদ মৈত্র গত ৬/০২/১৯৯৩ ইং তারিখে জনৈক বিনয় কুমার বিশ্বাস ও ত্রিনাথ বিশ্বাসের নিকট থেকে তাদের নিজ নামীয় দিঘলিয়া থানার গাজীরহাট ইউনিয়নের কেটলা গ্রামের ওয়াপদা রোডের পশ্চিম পাশে থাকা একটি দোকানঘর স্টাম্পে লিখিত-পড়িত এবং স্বাক্ষ্য প্রমাণেট ভিত্তিতে ক্রয় করে। বর্তমানে আমি উক্ত দোকানঘরটি মেরামত করার জন্য ভেঙ্গে নতুন স্থাপনা নির্মাণ করতে গেলে গত ইং ৮/১০/২০২৬ তারিখ দুপুর ১ টার সময় বিবাদীগণ তাদের বাধা প্রদান করে। নদেট চাঁদ মৈত্রকে কাজ করলে বাধা দেওয়ার কারণ জিজ্ঞাসা করলে বিবাদীগণ তাদের নানা রকম হুমকি ধামকি ও ভয়-ভিতি প্রদর্শন করে এবং কাজ করতে নিষেধ করে। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিবাদীদের এ বিসয়ে একটি সালিশী বৈঠক ডাকলে তারা বৈঠকে হাজির হওয়া থেকে বিরত থাকেন।
নদের চাঁদ নিরুপায় হয়ে গতকাল শনিবার (১১ অক্টোবর) সকাল ১১ টার দিকে দিঘলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ অরুপ কুমার চৌধরীর নির্দেশনা মোতাবেক গাজীরহাট ইউনিয়ন পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই জামিল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিযয়টি তদন্ত করেছেন। ভুক্তভোগী ও এলাকাবাসী এ প্রতিবেদককে জানান, নদের চাঁদ মৈত্র উক্ত দোকান স্টাম্পে লিখিত-পড়িত ১৯৯৩ সালে ক্রয় করে। উক্ত দোকানের প্রকৃত মালিক সে। কতিপয় স্বার্থান্বেষী মহলের ইন্দোনে পরিমল ও সঞ্জিত জবর দখল করার জন্য অবৈধভাবে স্থাপনা নির্মাণের পায়তারা করছে।