দিঘলিয়া উপজেলার দিঘলিয়া গ্রামের দক্ষিণপাড়া ফুরকানীয়া মাদ্রাসার ২ শিশু ছাত্র নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। অভিভাবক ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের দিঘলিয়া গ্রামের দক্ষিণ পাড়া নিবাসী নজরুল ইসলাম শেখের পুত্র মোঃ ইয়াসিন শেখ (১২) ও আহম্মদের পুত্র মোঃ ওমর ফারুক (১৩) দুইজনই দিঘলিয়া দক্ষিণপাড়া ফোরকানীয়া মাদ্রাসায় পড়াশুনা করত। গত ১ মাস ৮ দিন আগে উক্ত শিশুদ্বয় উক্ত মাদ্রাসা থেকে পড়াশোনা অবস্থায় চলে গেছে। শিশুদ্বয়ের স্বজনরা তাদের সন্তানদের হারিয়ে পাগলপ্রায়। নিখোঁজদের আত্নীয় স্বজনদের বাড়িতে অনেক খোঁজখবর নিয়েও তাদের কোনো সন্ধান মেলাতে পারছেন না। কোনো স্বহৃদয় ব্যক্তি এ শিশুদ্বয়ের সন্ধান পেলে ০১৯৮০৪৩২৫৫৪ নম্বরে জানানোর জন্য নিখোঁজ শিশুদ্বয়ের স্বজনরা অনুরোধ জানিয়েছেন।