আসন্ন শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়াতে সায়হাম গ্রুপের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। দুর্গাপূজা শান্তিপূর্ণ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনে সহযোগিতার অংশ হিসেবে এ অনুদান দেওয়া হয়।
এ উপলক্ষে রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আর্থিক অনুদান বিতরণ সভায় সভাপতিত্ব করেন অরুন কুমার নাগ। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সায়হাম কটন মিলের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমদ এবং সায়হাম নীট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমদ। অন্যান্যদের বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, পূজা উৎযাপন ফ্রন্ট এর আহবায়ক হীরেশ ভট্রাচার্য, সুরঞ্জন পাল, পূজা উৎযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মনোজ কান্তি পাল, সাধারন সম্পাদক লিটন রায়, হিমাংশু রায়, বাবুল রায় প্রমুখ।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদ্যাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।