হাতিয়ায় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা ও প্রস্তুতিমূলক সভা

এফএনএস (কৃষ্ণচন্দ্র মজুমদার; হাতিয়া, নোয়খালী) : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ০৩:১৭ পিএম
হাতিয়ায় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা ও প্রস্তুতিমূলক সভা

নোয়াখালীর হাতিয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক বিশেষ আইন-শৃঙ্খলা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে হাতিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন হাতিয়া  উপজেলা নির্বাহী অফিসার রাসেল ইকবাল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাতিয়া থানার ওসি মোঃ কবির হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোন্দকার আবুল কালাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মানসী রানী সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা , কোস্টগার্ডের স্টেশন কমান্ডার সহ  স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় শারদীয় দুর্গাপূজা চলাকালীন সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার করা, বিদ্যুৎ ও যাতায়াত ব্যবস্থা সুগম রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক নজরদারি নিশ্চিত করার বিষয়ে বিষদ আলোচনা করা হয়।   অনুষ্ঠানের সভাপতি  তাঁর বক্তব্যে বলেন, সকল ধর্মের ভাবগাম্ভীর্য ও সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গাপূজা উদযাপনে উপজেলা প্রশাসন সব ধরনের সহায়তা প্রদান করবে। তিনি সকল মণ্ডপ কমিটিকে সরকারি নির্দেশনা মেনে পূজা সম্পন্ন করার আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে