হাটহাজারীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ০৫:০৭ পিএম
হাটহাজারীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

"বাল্যবিবাহ বন্ধ করি, কন্যাশিশুর অধিকারে বিনিয়োগ করব" এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাটহাজারীতে জাতীয়  কন্যা শিশু দিবস উদযাপন করা  হয়েছে। চট্টগ্রামের  হাটহাজারী  উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে আজ সোমবার ( ১২ অক্টোবর) সকাল ১১ টায় আলমপুর আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে  আলোচনা সভা শেষে  ও ্র্যালি অনুষ্ঠিত হয়েছে। 

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এর সভপতিত্বে বিদ্যালয় সহকারী শিক্ষক মোছাম্মৎ কারুন নাহারের পরিচালনায়  বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা মহিলা বিষয়ক কর্শকর্তা এসএম জিন্নাহ সুলতানা , আলমপুর  আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হোসেন মোহাম্মদ মনসুর আলী, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, আলমপুর আদর্শ উচ্চ বিদ্যালয় সাবেক সভাপতি অধ্যক্ষ মো. ইউনুছ প্রমুখ।  আলোচনা সভায়  বক্তারা, কন্যা শিশুদের বাল্য বিবাহ রোধ, শিশু স্বাস্থ্য রক্ষা, শিক্ষা, নিরাপদ বাসস্থান, ও পুষ্টি গুণ খাবার নিশ্চিত ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে গুরুত্ব দেয়া হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন,আলমপুর আদর্শ উচ্চ বিদ্যালয় শিক্ষক,  মহিলা বিষয়ক অফিসের কর্মকর্তা ও বিদ্যালয়শিক্ষার্থীরা।

আপনার জেলার সংবাদ পড়তে