রাণীশংকৈলে বাল্য বিবাহ ও যৌনহয়রানি প্রতিরোধে আলোচনা সভা

এফএনএস (রাণীশংকৈল, ঠাকুরগাঁও) : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ০৭:১৬ পিএম
রাণীশংকৈলে বাল্য বিবাহ ও যৌনহয়রানি প্রতিরোধে আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হোপ প্রকল্পের সিএসও এর উদ্দোগে ভাংবাড়ী উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে ১২অক্টোবর সোমবার সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিএসও সভাপতি মোবারক আলী’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, মানব কল্যাণ পরিষদ হোপ প্রকল্পের সমন্বয়কারী রাশেদুল ইসলাম লিটন, সাংবাদিক মাহাবুব আলম, সিএসও সম্পাদক দিলরুবা খানম (ভারপ্রাপ্ত) সদস্য মনিরা বেগম, অভিষেক রায়, সহকারি শিক্ষক মাজাহারুল ইসলাম ও শাহিনুর ইসলাম। বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধ বিস্তারিত আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষকসহ ১০০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অপরদিকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে কন্যাশিশু দিবস পালিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে