ভোলার দৌলতখানে আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ পালন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১২ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আবদুল মতিন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অসহায় পরিবারকে আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এসময় উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা মমিনুল আলম, ওসি তদন্ত, দৌলতখান মহিলা কলেজের অধ্যক্ষ জাবের হাচনাইন জাকির, নারী নেতৃবৃন্দ, হাসপাতালের নার্স, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও দৌলতখান মহিলা কলেজের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।