আশাশুনি সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ০৭:৫৩ পিএম
আশাশুনি সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ

আশাশুনি সরকারি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  কলেজের নবীন বরণ ২০২৬ কমিটির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। কলেজের অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শিক্ষক পর্ষদের সম্পাদক প্রভাষক রবিউল ইসলাম ও নবীন বরণ ২০২৬ আহবায়ক প্রভাষক এস এম হাবিবুল্লাহ বাহার। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রভাষক হাবিবুল্লাহ বাহার। প্রভাষক জাকির হোসেন ভুট্ট ও প্রভাষক শিরিন বাহার যুথির সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী চামেলী, গীতা পাঠ একাদশ শ্রেণীর শিক্ষার্থী প্রেমা তরফদার। নবীনদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন, দেলোয়ার হোসেন (স্নাতক (সম্মান) প্রথম বর্ষ), ফাতেমা খাতুন (দ্বাদশ শ্রেণী),  নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, তানহা বিনতে আজাদ নিহা, তাহসিন তাসনিম তোয়া। এছাড়া বক্তব্য রাখেন, প্রকাশনা সম্পাদক, উপজেলা  ইসলামী ছাত্রশিবির রেদওয়ান আহমেদ, সাধারণ সম্পাদক কলেজ ছাত্রদল সেলিম রেজা, সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রদল সবুজ হোসেন।

আপনার জেলার সংবাদ পড়তে