কয়রা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে র্যালি, অগ্নিকান্ড বিষয়ে মহড়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় এ উপলক্ষে কয়রা সদরে র্যালি শেষে। উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল্লাহ আল জাবিরের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এম,এ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল আলম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জিএম মাওলা বকস, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা সুজাউদ্দিন উপজেলা যুব উন্নয়ন অফিসার কেএম মফিজুর রহমান, ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আব্দুল আহাদ,, এনজিও প্রতিনিধি নাসির উদ্দীন, মোঃ শরিফুর রহমান, তানিয়া আক্তার, তৈয়বুর রহমান, হাসিবুল ইসলাম টুটুল, অভিজিৎ মহলদার, মুর্শিদা আক্তার প্রমুখ।