‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’-এ প্রতিপাদ্যকেএফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) :লা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার। সভায় বক্তব্য রাখেন উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার, উপজেলা পল্লীবিদ্যুৎ এর ডিজিএম ওয়াদুদ খন্দকার, থানার অফিসার ইনচার্জ তদন্ত মিলন কুমার ঘোষ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. ফজলুল হকসহ অনেকে। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও স্থাণীয় সুধীবৃন্দ।