নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার

কলাপাড়ায় জাল ও মাছসহ দুই জেলে আটক

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬, ০২:৪১ পিএম
কলাপাড়ায় জাল ও মাছসহ দুই জেলে আটক

পটুয়াখালীর কলাপাড়ায় ২২ দিন মাছ শিকারের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় একটি ডিঙ্গি ট্রলার নৌকা, জাল ও মাছসহ দুই জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও নৌ পুলিশ।  সোমবার মধ্যরাতে রাবনাবাদ নদী থেকে কলাপাড়া উপজেলা সিনিয়র  মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী ও নৌপুলিশের টহল টিম তাদের আটক করে। 

আটক জেলেরা হলেন রিফাত ও ফাহিম। এসময় তাদের কাছ থেকে এক হাজার মিটার কারেন্ট জাল ও চরঘেড়া জাল জব্দ করা হয়।  উদ্ধার করা হয় প্রায় ২০ কেজি ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ। আটক জেলেদের মঙ্গলবার দুপুরে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসীন সাদিকের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে এক জেলেকে এক হাজার টাকা জরিমানা ও অন্য জেলেকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। এসময় জব্দ করা মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ প জব্দ করা জাল নদী তীরে পুড়িয়ে ফেলা হয়।  সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন,। মৎস্য সম্পদ রক্ষায় তাদের এ অভিযান চলমান থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে