গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬, ০৫:১৮ পিএম
গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় শোভাযাত্রা, অগ্নিনিবারক মহড়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয় । মঙ্গলবার সকালে উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একইস্থােেন এসে শেষ হয়। পরে সেখানে উপজেলা ফায়ার সার্ভিসের উদ্যোগে  অগ্নিনির্বারক মহড়া প্রদর্শিত হয়। মহড়া শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান। সভায় স্বাগত বক্তব্য দেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলামের সঞ্চালনায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন- রহনপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশনমাষ্টার মহাতাব উদ্দিন মৃধা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ইউসুফ আলী, সিনিয়র সাংবাদিক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজম ও সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সুমন। আলোচনাসভায় বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় পারিবারিক পর্যায় থেকে সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ সহনশীল অবকাঠামো গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে