চাটমোহরে জমি দখল বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬, ০৫:৩২ পিএম
চাটমোহরে জমি দখল বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের অসহায় একটি পরিবার অবৈধভাবে জমি দখলের চেষ্টা,ভয়ভীতি প্রদর্শন ও পরিবারের সদস্যদের হয়রানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে। গত সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় চাটমোহর প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন,ভুক্তভোগি পরিবারের প্রধান শারীরিক প্রতিবন্ধী মোহাম্মদ আলী। এসময় তার দুই ছেলে মাসুদ রানা ও মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়,এলাকার প্রভাবশালী ফিরোজুর রহমান বাবলু,তার ছেলে সেনা সদস্য আমিনুল ইসলামসহ অন্যরা মোহাম্মদ আলীর নিজ নামীয় জমি গত আগস্ট মাসে জবর দখলের অপচেষ্টা করে। বাধা দিতে গেলে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারপিট করে মাসুদ ও মাহমুদকে আহত করে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে গ্রাম্য প্রধানরা কোন ব্যবস্থা না নেওয়ায় থানায় অভিযোগ দেওয়া হয়। কিন্তু প্রায় ২ মাস হতে চলেছে,পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। এরপর গত ১০ অক্টোবর বাবলু ও তার আরেক ছেলে জাহাঙ্গীর জমি দখল করে চাণাবাদ শুরু করে। বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি দেয়। ভুক্তভোড়ি পরিবারটি কোথাও কোন প্রতিকার পাচ্ছেন না বলে দাবি করেছেন। 

সংবাদ সম্মেলনে মোহাম্মদ আলী নিজের জমি রক্ষা,পরিবারের সদস্যদের নিরাপত্তার দাবি জানিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষি ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একইসাথে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।  


আপনার জেলার সংবাদ পড়তে