চাটমোহরে ২৪ ঘণ্টা খোলা থাকবে ওষুধের দোকান

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬, ০৫:৩৪ পিএম
চাটমোহরে ২৪ ঘণ্টা খোলা থাকবে ওষুধের দোকান

পাবনার চাটমোহরে রাতের বেলায় জরুরি ওষুধপ্রাপ্তি সহজ করতে বিসিডিএস উপজেলা শাখার আয়োজনে পরীক্ষামূলকভাবে ৩০ রাত ২৪ ঘণ্টা ওষুধের দোকান খোলা রাখার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) রাত ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশে মেসার্স নিরব ফার্মেসিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হুমায়ুন কবির,বিসিডিএস চাটমোহর উপজেলা সভাপতি রফিকুল ইসলাম রফিক,সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন,সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল,বিএনপি নেতা অধ্যক্ষ মাহমুদুল আলম,রবিউল করিম তারেক,এ এম জাকারিয়া,আঃ মুতালিব প্রাং,ছাত্রদল নেতা ফুলচাদ হোসেন শামীমসহ ঔষধ ব্যবসায়ী ও স্থানীয় সুধীজন।


স্থানীয় সূত্রে জানা গেছে,রাতের বেলায় গুরুতর অসুস্থ রোগীদের চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও অনেক সময় প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করতে সমস্যায় পড়তে হয় রোগী ও তাঁদের স্বজনদের। রাতভর ওষুধের দোকান খোলা না থাকায় জরুরি মুহূর্তে ওষুধ কিনতে গিয়ে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছিল তাঁদের। এ সমস্যা সমাধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটসংলগ্ন এলাকায় পরীক্ষামূলকভাবে ৩০ রাত ওষুধের দোকান খোলা রাখার উদ্যোগ নিয়েছে চাটমোহর উপজেলা বিসিডিএস।  এ উদ্যোগের ফলে রাতের বেলায় জরুরি ওষুধ সংগ্রহে রোগী ও স্বজনদের দুর্ভোগ কমবে বলে আশা করছেন স্থানীয়রা। তাঁরা এ জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে ভবিষ্যতেও এ সেবা চালু রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।


আপনার জেলার সংবাদ পড়তে