শেরপুরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬, ০৬:২১ পিএম
শেরপুরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান চালিয়ে ছয়টি ফাঁদ ও পাঁচটি শিকারি বক উদ্ধার করা হয়েছে। পরে বকগুলো প্রকৃতিতে অবমুক্ত করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর থেকে প্রায় চার ঘণ্টা ধরে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ও কামারিয়া এবং নকলা উপজেলার ৫ নম্বর বানেশ্বরদী ইউনিয়নে অভিযান চালানো হয়। এ সময় অভিযানের উপস্থিতি টের পেয়ে পাখি শিকারিরা পালিয়ে যেতে সক্ষম হন। তবে ঘটপাখি শিকার বন্ধ এবং বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে অভিযানের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

অভিযানে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার এবং ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমিন উপস্থিত ছিলেন। এ ছাড়া শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইনের নির্বাহী পরিচালক এবং জ্যেষ্ঠ সাংবাদিক মো. মুগনিউর রহমান মনি, নকলা উপজেলা প্রেসক্লাবের সদস্যসচিব মো. মামুন মিয়া ও স্বেচ্ছাসেবক মো. গোলাম জাকারিয়া পবনসহ সংশ্লিষ্ট সংগঠনের অন্যান্য সদস্য অভিযানে অংশ নেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পাখি শিকার বন্ধ, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষা এবং প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে পাখি শিকার থেকে বিরত থাকতে এবং বন্যপ্রাণী সংরক্ষণে এগিয়ে আসতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়।নাস্থল থেকে ছয়টি পাখি ধরার ফাঁদ ও পাঁচটি বক উদ্ধার করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে