সবুজায়নের লক্ষ্যে বরিশাল বিমানবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৬, ১১:২৯ এএম
সবুজায়নের লক্ষ্যে বরিশাল বিমানবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বরিশাল বিমানবন্দর এলাকাকে সবুজায়নের আওতায় আনতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।  (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় বিমানবন্দর চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা। কর্মসূচির প্রথম ধাপে বিমানবন্দর চত্বরে বিভিন্ন প্রজাতির আড়াইশ গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও নিজ হাতে একটি সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না। এ ছাড়া বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক সঞ্জয় কুমার রায়, নিরাপত্তা বিভাগের প্রধান মন্মথ সরকারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা বলেন, বরিশাল বিমানবন্দর এলাকাকে সবুজায়নের আওতায় আনতে প্রথম পর্যায়ে আড়াইশ গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার চারা রোপণের মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়েছে।

তিনি আরও বলেন, বিমানবন্দর এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি পুরো বাবুগঞ্জ উপজেলাকে সবুজায়নের আওতায় আনার আশাবাদ রয়েছে।  এ উদ্যোগের মাধ্যমে বিমানবন্দর এলাকার সৌন্দর্য বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে