ভোলার দৌলতখানের মেঘনা নদী থেকে অজ্ঞাত ও অর্ধ গলিত একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন কমপ্লেক্স সোজা পূর্ব দিকে ভবানীপুর মেঘনার তীর সংরক্ষণ ব্লকের কাছে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে থানা ও নৌপুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ভোলা মর্গে পাঠিয়েছে। দৌলতখান থানা অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে আমার দেশকে বলেন, অজ্ঞাত ও অর্ধ গলিত লাশটি উদ্ধার করে পরিচয় পেতে দেশের সকল থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে।