চাঁদপুর জেলা পুলিশ লাইন্সে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ১৪ অক্টোবর, ২০২৬, ০৮:০০ পিএম | প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৬, ০৮:০০ পিএম
চাঁদপুর জেলা পুলিশ লাইন্সে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা

চাঁদপুর জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর প্যারেড পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ অক্টোবর (বুধবার) সকালে অনুষ্ঠিত এ পরীক্ষায় পরিচালনা ও মূল্যায়ন বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান।

প্রতিবেদনে জানা যায়, পেশাগত দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির লক্ষ্যে আয়োজিত এ পরীক্ষায় কনস্টেবল ও নায়েক পদ থেকে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রার্থী পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। পরীক্ষা চলাকালীন বোর্ডের সদস্যরা অংশগ্রহণকারী সদস্যদের টার্ন আউট, চাকরির খতিয়ান বিশ্লেষণ, সরাসরি সাক্ষাৎকার গ্রহণ এবং মাঠপর্যায়ের প্যারেড পরীক্ষা সূক্ষ্মভাবে মূল্যায়ন করেন। পরীক্ষা শেষে পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান অংশগ্রহণকারী সকল সদস্যকে শুভেচ্ছা জানান এবং পেশাগত জীবনে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব নাদিরা নূর এবং ফেনী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ সাইফুল ইসলাম।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ খায়রুল কবীর, পুলিশ লাইন্সের সংরক্ষিত পুলিশ পরিদর্শক (আরআই) সহ চাঁদপুর জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। চাঁদপুর জেলা পুলিশ মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে