লৌহজংয়ে

অটোরিকশা গ্যারেজে ডাকাতি, অটোরিকশা, ব্যাটারি নেওয়ার অভিযোগ

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ০৬:৫০ পিএম
অটোরিকশা গ্যারেজে ডাকাতি, অটোরিকশা, ব্যাটারি নেওয়ার অভিযোগ

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নে কনকসার -মাওয়া সড়কের পাশে সিংহারহাটি এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা গ্যারেজে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় লৌহজং থানায় একটি লিখতে অভিযোগ করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত প্রায় ২টার সময়ে মিলু মৃধার অটো রিকশার গ্যারেজে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।   

মিলু মৃধা জানান, গতকাল বুধবার দিবাগত রাত প্রায় ২ ঘটিকার সময়ে হঠাৎ ঘুমের ঘোরে শব্দ পাই এরপরে দেখি আমার চোখ-মুখ ও হাত-পা বাঁধা।  আমার গ্যারেজের ভিতরে কয়েক জন অপরিচিত লোক গ্যারেজ থাকা ২০টি অটোরিকশা ১০৪ টি ব্যাটারি ডাকাতি করে নিয়ে গেছে। সেই সাথে আমার কাছে থাকা নগদ ১৫ হাজার টাকা এবং গ্যারেজে থাকা একটি এলইডি টিভি ডাকাতরা নিয়ে গেছে বলে সে দাবি করেছেন। এছাড়াও তিনি আরো জানান,  এঘটনায় তার প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় সে লৌহজং থানায় একটি লিখত অভিযোগ করেছেন।  লৌহজং থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বোরহান উল ইসলাম জানান, আমাদের থানা পুলিশের একটি টীম অভিযোগ পাওয়ার সাথে সাথে ঘটনা স্থলে গিয়ে তদন্ত করেছেন। আশা করি দ্রুত সময়ের মধ্যে ঘটে যাওয়া মূল ঘটনার আসল রহস্য উন্মোচন করা যাবে।

আপনার জেলার সংবাদ পড়তে