কাপাসিয়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৬, ১০:৫১ এএম
কাপাসিয়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান
গাজীপুরের কাপাসিয়ায় বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে প্রায় ৫ লাখ টাকার উপবৃত্তি প্রদান করা হয়েছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত একশত জন শিক্ষার্থীকে বিভিন্ন পরিমাণ নগদ অর্থ সহায়তা দেয়া হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক সভাপতিত্ব করেন। বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন রবিদাসের পরিচালনায় এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা শেফাউল হক, জেলা বিএনপির নেতা ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আবুল কালাম আজাদ, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদের সভাপতি নির্মল দাস, উমেশ, রনি রবিদাস প্রমুখ। উপজেলা ব্যাপী রবিদাস ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে লিখিত পরীক্ষার মাধ্যমে যাচাই-বাছাই শেষে একশত জন মেধাবীকে এ বৃত্তি দেয়া হয়। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৫০ জনকে ২ হাজার ৫'শত টাকা করে, ৬ষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ৩৫ জনকে ৬ হাজার টাকা করে এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ৯ হাজার ৫'শত টাকা করে শিক্ষা সহায়তা প্রদান করা হয়।
আপনার জেলার সংবাদ পড়তে