আশাশুনি উপজেলা জামায়াতের দায়িত্বশীল বৈঠক

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৬, ০৭:১৫ পিএম
আশাশুনি উপজেলা জামায়াতের দায়িত্বশীল বৈঠক

আশাশুনি উপজেলা জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলা জামায়াত কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।  উপজেলা আমীর ও সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হকের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এড. আব্দুস সোবহান মুকুল, জেলা কর্মপরিষদ সদস্য প্রফেসর আব্দুস সবুর। বৈঠকে উপজেলা নায়েবে আমীর ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওঃ নুরুল আবছার মুরতাজা, সহ-সেক্রেটারি মাওঃ আব্দুল বারী, প্রফেসর শাহজাহান হোসেন, ডা. রোকনুজ্জামান, অফিস সেক্রেটারি মাওঃ রুহুল কুদ্দুস, সমাজ কল্যান সম্পাদক মাওঃ রিয়াছাত আলী, বায়তুলমাল সেক্রেটারি মাওঃ শহিদুল ইসলাম, পেশাজীবী বিভাগের সভাপতি মাওঃ আতাউর রহমান, কর্মপরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু, মাওঃ আব্দুল ওয়াজেদ, হাফেজ আব্দুল্লাহসহ ১১ ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারিগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে