কুষ্টিয়ার দৌলতপুরে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পুজা উপজেলার ১৫টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে। শারদীয় দূর্গা উৎসব দৌলতপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে উদযাপনের লক্ষ্য দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহুর সভাপতিত্বে হিন্দু সম্প্রদায়ের মন্দির সমূহের সকল সভাপতি, সেক্রেটারি সহ দৌলতপুর থানা প্রশাসন, বিজিবি, আনসার, সাংবাদিকবৃন্দ, সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। ৭৫ কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য,প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা ইতিমধ্যে দলীয় নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তাদের সমন্বয়ে ও হিন্দু সম্প্রদায়ের পূজা মন্ডপ এবং মন্দির সমূহের সভাপতি, সেক্রেটারিদের সাথে বৈঠক করেছন। শেষে দৌলতপুর উপজেলার ১৫ টি পূজা মন্ডপের সভাপতি, সেক্রেটারির নিকট সরকারি অনুদানের ৬০০ কেজি করে চাউল প্রদান করেছেন। শারদী দুর্গা পুজা যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে দেবীমাকে বরণ করে নিতে দৌলতপুরে শেষ মুহূর্তের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছ। পূজা নির্বিঘ্ন করতে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ,বিজিবি, আনসার বাহিনী।