গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ডাকুরাইল এলাকায় জমি দখলকে কেন্দ্র করে বসতবাড়ি ভাংচুর ও লুটপাট করেছে দেলোয়ার হোসেন নামে এক প্রভাবশালী ব্যক্তি।
জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার কিয়ামদ্দিন সরকারের ছেলে মোস্তাফা ও কলিমউদ্দিন সরকারের ছেলে দেলোয়ার হোসেনের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সেই সূত্র ধরে শনিবার দুপুরে দেলোয়ার হোসেন ভাড়াটে সন্ত্রাসী ও ভেকু নিয়ে মোস্তফার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করে বলে মোস্তফা অভিযোগ করে।
বিষয় নিয়ে কথা বলতে চাইলে বলেন,আমাদের জমি নিয়ে আদালতে চলমান। গতকাল সকালে কালিয়াকৈর থানা পুলিশ লিখিত নোটিশ প্রদানের মাধ্যমে পক্ষদ্বয়কে সকল কাজ থেকে বারিত থাকতে বলা হয়। পুলিশের নির্দেশ অমান্য করে দেলোয়ার হোসেন আজ দুপুরে ৪০-৪২ জন লোকসহ ভ্যেকু নিয়ে এসে আমাদের বসতবাড়ির ৩ ঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়।এ সময় তাদের বাধা দিতে গেলে আমাদের কয়েকজনকে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে। এ সময় আমার গলার স্বর্নের চেইন, একটি মোবাইল ছিনিয়ে নিয়ে জামা কাপড় ছিড়ে শ্লীলতাহানি করে। ওই বাড়ির মালিক বাদুরজান বলেন,আমি পৈত্রিক সুত্রে মালিক হয়ে ২৫ আগে ঘরবাড়ি করে বসবাস করে আসছি। আজ আমার ভাতিজা দেলোয়ার লোক ভাড়া করে এনে আমার বাড়ি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে।এখন আমরা থাকব কোথায়।
এ ব্যপারে দেলোয়ার হোসেন বলেন, পৈত্রিক সুত্রে আমি জমির মালিক হয়েছি, বাড়িটি পুনঃনির্মানের জন্য ঘর ভেঙ্গেছি, নতুন পাকা বাড়ি করবো সেজন্য।
নিজের বাড়ি ভাঙ্গার জন্য বাইরের লোকজন কেন জানতে চাইলে তিনি বলেন,সম্পুর্ন জমিটি আমার তারপরও কোন ঝামেলা জাতে না হয় তাই কিছু লোকজন এসে দেখাশোনা করেছে।
স্থানীয় বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি বিষয়টি অবগত নই।তবে খোঁজ খবর নিয়ে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে চেষ্টা করবো।
কালিয়াকৈর থানা পুলিশের এএসআই মুহাম্মদ কুদ্দুস আলী মল্লিক বলেন, আমি উভয় পক্ষকে নোটিশ পৌঁছে দিয়েছি তাদেকে সকল প্রকার কাজ থেকে বিরত থাকতে বলেছি। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে