কিশোরগঞ্জে বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার আজ শনিবার সকালে যোগদান করেছেন। এর আগের তিনি কুমিল্লা দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। তার চাকুরীর জীবনে ৩৬ তম বিসিএস ক্যাডার হিসাবে কুমিল্লার লালমাই সহকারী কমিশনার ভূমি হিসেবে দায়িত্ব পালন করেন। এর পরে লক্ষীপুর জেলার রামগতি উপজেলা ও তৃতীয় স্টেশন হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে বাজিতপুরে যোগদান দেন। তিনি বাজিতপুর বাসিসহ ইলেকট্রনিক মিডিয়া ও সকল সংবাদ কর্মীদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন বাজিতপুর কে একটি দূর্নীতি মুক্ত উপজেলা হিসাবে সকলের সহযোগিতা কামনা করেন।