কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়নে আয়নারগোপসহ আশেপাশের হাওড়ের চার-পাচটি গ্রামের প্রায় ৫ হাজার লোকের একটি ঝুকিপূর্ণ বাশের সাকু দিয়ে শুকনো মৌসুমের প্রায় ৯ মাস চলাচল করতে হয়। এলাকার প্রত্যক্ষ দর্শীরা গণমাধ্যম কর্মীদের জানান, এই হাওড় ইউনিয়নটি খুবই অবহেলিত। গত ১৭ বছরে ফ্যাসিবাদ সরকারের আমলের একজন প্রভাবশালী সাবেক চেয়ারম্যান বিভিন্ন সময় ক্ষমতার দাপটে এলাকার উন্নয়নের নাম করে সরকারি লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে বলে এলাকায় অভিযোগ উঠেছে। এছাড়াও তিনি আয়নারগোপ থেকে শুরু করে বোয়ালি শিবপুর পর্যন্ত তৎকালীন সময়ে এলজিইডি থেকে প্রায়ই কোটি টাকার উপরে একটি প্রকল্প দেখিয়ে কাজ না করে ঔ বিল উত্তোলন করেছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকাবাসী জানান, ঐ চেয়ারম্যান কোনো ৫ কি: মি: খালের কাজ করেনি। এই বিষয়ে তারা বিভিন্ন দপ্তরে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে এলাকাবাসী অভিযোগ দিলেও ঐ দপ্তরের কর্মকর্তারা এলাকাবাসীর অভিযোগ গ্রহণ করেননি বলে তাদের অভিযোগ। এই বিষয়টি এলজিইডির ঊর্ধ্বতন একবার খতিয়ে দেখবেন বলে এলাকাবাসীর দাবি।