নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) হত্যাকাণ্ডের ঘটনায় সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (১৮ অক্টোবর) বিকেলে গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ। তিনি জানান, শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে পৌর শহরের মধ্যবাজারের সিনেমা হল এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। আসামীকে রবিবার ১৮ অক্টোবর বিকেলে আদালতে পাঠানো হয়েছে। বিজ্ঞ আদালতে রিমান্ড চাইবে পুলিশ।গ্রেফতারকৃত অপূর্ব দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার শমশের আলীর ছেলে। এর আগে ২০২৫ সালে জানুয়ারি মাসে দুর্গাপুরে পুলিশ সদস্য মো. শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছিল তাকে। পরে জামিনে আসে অপূর্ব।
উল্লেখ্য, বৃহ-্পতিবার (১৫ অক্টোবর) সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে শ্বশুরবাড়ি এলাকার একটি দোকানের সামনে দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক আলিফ ফকির নিহত হন। এ ঘটনায় শুক্রবার (১৬ অক্টোবর) রাতে নিহত সাংবাদিকের -্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন তিনি।