নিকলীতে দূর্গাপূজার অষ্টমী দিনে সহায় সম্বলহীনদের কাপড় বিতরণ

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৬, ০৪:০৫ পিএম
নিকলীতে দূর্গাপূজার অষ্টমী দিনে সহায় সম্বলহীনদের কাপড় বিতরণ

কিশোরগঞ্জ- ৫ (বাজিতপুর- নিকলী) আসনের স্থানীয় সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল সনাতন ধর্মাবলম্বীদের মাঝে গত রবিবার রাতে নিকলী ও দামপাড়ায় সহায় সম্বলহীনদের মাঝে কাপড় বিতরণ করা হয়। পূজা উদ্যাপন ফ্রন্টের উদ্যোগে দূর্গাপূজা উপলক্ষে কেন্দ্রীয় জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও নিকলী উপজেলা সিনিয়র সহ-সভাপতি হাজী মাসুক মিয়ার অর্থায়নে এই বস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা ঃ শামীম আরা, জেলা পূজা উদ্যাপন ফ্রন্টের আহ্বায়ক বাবু তাপস সাহা অপু। সার্বিক সহযোগীতা করেন, নিকলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুকাররম সর্দার। বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে