গাজীপুরের কাপাসিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর, সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপদেষ্টা হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইউবী।
অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক।
এসময় অন্যান্যের মাঝে নব যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান, কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, সহকারী এটুর্ণী জেনারেল অব সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট মোঃ ইকবাল হোসেন শেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ একেএম আতিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমিতা ইসলাম, থানা প্রশাসনের প্রতিনিধি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সনাতন ধর্মাবলম্বীদের সার্বজনীন শ্বারদীয় দুর্গোৎসব যথাযথভাবে পালনে সংশ্লিষ্ট সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানানো হয়। উপজেলা ব্যাপী ৬৪ টি দূর্গাপূঁজা মন্ডপে সর্বাত্মক সিসিটিভি স্থাপন সহ নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানানো হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মকর্তাদের সমন্বয়ে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে বলে জানানো হয়। পুলিশ, আনসার, গ্রাম পুলিশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবীরা স্থানীয় ভাবে পূঁজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করেছেন। প্রয়োজনে উপজেলা প্রশাসনের কেন্দ্রীয় মনিটরিং সেলের সাথে যে কেউ যোগাযোগ করতে পারবেন।