নবাবগঞ্জে ডাকাতির ঘটনায় সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৮

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৬, ০৭:৪২ পিএম
নবাবগঞ্জে ডাকাতির ঘটনায় সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৮

দিনাজপুরের নবাবগঞ্জে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের আট সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রংপুর বিভাগের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামালও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাবেক এক চেয়ারম্যান রয়েছেন বলে জানা গেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাজাকালাই এলাকার শাকিল সরকার (২৬) ও রুহুল আমিন (৩৫); রংপুরের পীরগঞ্জ উপজেলার হাসানপুর এলাকার রাশেদ মিয়া ওরফে রাশেদুল (৩০), রবিউল প্রধান ওরফে রুবেল (৩৫), সাজু মিয়া (৫৩) ও আরিফুল ইসলাম ওরফে চেয়ারম্যান (৪২); গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাহিন মিয়া (৩০) এবং রংপুরের পীরগঞ্জ উপজেলার মিরাজ মিয়া (২৬)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে