গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৬, ০৫:১৫ পিএম
গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। নিহত তরুণের নাম আকরামুল ইসলাম রহি (১৮)। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার সুন্দরপুর গ্রামের মৃত হেলাল উদ্দিন শিকদারের ছেলে। এই ঘটনায় আহত হয়েছেন একই গ্রামের মতিন খানের ছেলে আবু বক্কর (২৫)। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশ অতিক্রম করার সময় তাদের মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই আরোহী আকরামুল ইসলাম রহি মারা যান। স্থানীয় লোকজন আহত আবু বক্করকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। ভবেরচর হাইওয়ে পুলিশ থানা ইনচার্জ মো: মনিরুজ্জামান জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে