সৈয়দপুরে আড়তে অপরিপক্ব ফল পাকানোর অভিযোগ

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৬, ০৩:১৭ পিএম
সৈয়দপুরে আড়তে অপরিপক্ব ফল পাকানোর অভিযোগ


 নীলফামারীর সৈয়দপুরে বিভিন্ন বাজারে রাসায়নিক পদার্থ দিয়ে পাকানো ফলমূল বিক্রির অভিযোগ উঠেছে। বিশেষ করে কলা ও পেঁপে পাকাতে রাসায়নিক পদার্থ ব্যবহারের অভিযোগে জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে। এসব ফল খেয়ে শিশু থেকে শুরু করে বয়স্করা নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। স্থানীয় সূত্রে জানা গেছে, সৈয়দপুর শহরের কলাহাটি এলাকায় গড়ে উঠেছে বেশ কয়েকটি ফলের আড়ত। অভিযোগ রয়েছে, এসব আড়তে বিভিন্ন স্থান থেকে কম দামে অপরিপক্ব ফলমূল কিনে এনে রাসায়নিক পদার্থ ব্যবহার করে পাকানো হয়। পরে সেসব ফল বাজারে সরবরাহ করা হচ্ছে। ফলের রং আকর্ষণীয় করতেও কৃত্রিম রং ব্যবহারের অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে এ ধরনের কার্যক্রম চলার অভিযোগ থাকলেও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কার্যকর নজরদারি বা অভিযান চোখে পড়ছে না বলে দাবি স্থানীয়দের। ফলে ফলমূলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সাধারণ ক্রেতারা। এদিকে, দীর্ঘদিন কোল্ড স্টোরে সংরক্ষণ করা ফলমূলের সতেজতা বজায় রাখতে বিভিন্ন রাসায়নিক বা সংরক্ষণকারী পদার্থ ব্যবহারের বিষয়টিও আলোচনায় এসেছে। তবে কোন ফল সংরক্ষণে কী ধরনের পদার্থ ব্যবহার করা হচ্ছে, তা পরীক্ষা ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়। চিকিৎসকদের মতে, অনিরাপদ রাসায়নিকের সংস্পর্শে আসা বা অনুপযুক্তভাবে প্রক্রিয়াজাত করা ফল খেলে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তাই ফলমূল কেনার ক্ষেত্রে সচেতনতা জরুরি। একই সঙ্গে ফলের নিরাপত্তা নিশ্চিত করতে বাজার ও আড়তগুলোতে নিয়মিত তদারকি এবং প্রয়োজনে পরীক্ষার ব্যবস্থা করা প্রয়োজন। সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. নাজমুল হুদা বলেন, “এসব ফলমূল খেলে নানা রোগ হতে পারে। তাই ফলমূল সম্পর্কে সচেতন হতে হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় ফলের আড়ত ও বাজারগুলোতে নিয়মিত তদারকি, সন্দেহজনক ফলের নমুনা পরীক্ষা এবং অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

আপনার জেলার সংবাদ পড়তে