পঞ্চগড়ের আটোয়ারীতে নসিমনের (ভটভটি) ধাক্কায় এক সাইকেল আরোহীর ঘটনাস্থলেই মৃত্যূ হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১২টার সময় উপজেলার তোড়িয়া ইউনিয়নের ধামোর গাছবাড়ী-বারঘাটী সড়কের বারঘাটী পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন স্থানে ঘটেছে। নিহত তিন সন্তানের জনক মোঃ খাইরুল ইসলাম (৪০) উপজেলার ধামোর ইউনিয়নের গিরাগাও গ্রামের জনৈক মোঃ আমিনুল হকের পুত্র। প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সুত্রে জানাগেছে, খাইরুল ইসলাম বাই-সাইকেল যোগে বারঘাটী বাজার অভিমুখে আসার সময় করলার বস্তা ভর্তি নসিমন গাড়িটি দ্রুত গতিতে এসে পিছন দিক থেকে সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এসময় খাইরুল ইসলামের মাথায় প্রচন্ড আঘাত পেয়ে রাস্তায় লুটে পড়লে মুহুর্তে মাথা দিয়ে প্রচন্ড রক্ত ঝড়তে থাকে। তাৎক্ষনিকভাবে প্রত্যক্ষদর্শীরা এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করতেই তিনি মৃত্যূর কোলে ঢলে পড়েন। অবস্থা বেগতিক দেখে নসিমন চালক হাসিবুল গাড়ী ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বারঘাটী তদন্ত কেন্দ্রের পুলিশ নসিমনটি জব্দ করে নিহতের লাশ থানায় নিয়ে যায়। এরিপোর্ট লেখা পর্যন্ত এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছিল। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।