ভেড়ামারা শহরের বিশিষ্ট চশমা ব্যবসায়ী খন্দকার সুজন আলীর ইন্তেকাল

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৬, ০৭:৩১ পিএম
ভেড়ামারা শহরের বিশিষ্ট চশমা ব্যবসায়ী খন্দকার সুজন আলীর ইন্তেকাল

কুষ্টিয়ার ভেড়া মারা শহরের বিশিষ্ট চশমা ব্যবসায়ী ও সুজন ঘড়ি ঘড়ের মালিক খন্দকার ইব্রাহিম আলীর পুত্র ও তারাগুনিয়া চক্ষু হসপিটালের মালিক বিশিষ্ট চশমা ব্যবসায়ী খন্দকার সুজন আলী( ৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার ভোর তিনটায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে......  রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক পুত্র, এক কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন কোন গ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে  ভেড়ামাড়ায় ব্যবসায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। রোববার বাদ জোহোর ভেড়া মাড়ার খেমির দিয়ার গোরস্থান ময়দানে নামাজে জানাজার শেষে তাকে দাফন করা হয়।এতে  ভেড়ামারা, কুষ্টিয়া ও দৌলতপুরের চশমা ব্যবসায়ী ওষুধ কোম্পানির প্রতিনিধি সহ সর্বস্তরে মানুষ অংশ নেয়।

আপনার জেলার সংবাদ পড়তে