পরিবেশের ভারসাম্য রক্ষায় কাউখালীতে পূবালী ব্যাংকের চারা বিতরণ ও রোপণ

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৬, ০৭:২৯ পিএম
পরিবেশের ভারসাম্য রক্ষায় কাউখালীতে পূবালী ব্যাংকের চারা বিতরণ ও রোপণ

পিরোজপুরের কাউখালীতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে সরকারের প্রধানমন্ত্রী নির্দেশিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির কার্যক্রমের । উপজেলা পরিষদ চত্বরের নারিকেল গাছের চারা রোপণ করে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আক্তার। এসময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি কাউখালী উপশাখার সিনিয়র অফিসার মোঃ জাহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবু কাওছার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান শামসুদ্দোহা,উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মিলন কুমার রায়, উপসহকারী কৃষি অফিসার মাইনুল হুদা ও সৈয়দ ফাহিম। এছাড়া পূবালী ব্যাংক পিএলসি কাউখালী উপশাখার অফিসার সাদ্দাম হোসেন ও সাইফুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরিবেশ রক্ষা ও উপকূলীয় এলাকার প্রাকৃতিক সৌন্দর্য বাড়াতে উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। এই কর্মসূচির আওতায় নারিকেল, আম, জাম, কাঁঠাল, আমলকী ও হরিতকিসহ প্রায় ৫ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও রোপণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে