রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

এফএনএস (মোঃ আতাউর রহমান; চররাজিবপুর, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৬, ০৫:০৬ পিএম
রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

কুড়িগ্রামের রৌমারীতে মাদক সেবনের দায়ে মোঃ মোজাফফর হোসেন মনু (২৪) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে রৌমারী থানার কাউনিয়ারচর এলাকায় তাঁর বসতবাড়ি থেকে তাঁকে মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২ পিস ইয়াবা ও গাঁজা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মোঃ রফিয়াল হকের ছেলে। পরবর্তীতে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ প্রসঙ্গে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির বলেন, “পুলিশ সুপার মহোদয়, কুড়িগ্রামের সার্বিক দিকনির্দেশনায় জেলাজুড়ে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের হটস্পট চিহ্নিতকরণ এবং মাদক সেবী ও মাদক ব্যবসায়ী-কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ তৎপর রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে