গজারিয়ায় ২২ শিক্ষার্থীর হিফজ সবক প্রদান, কুরআন শরীফ উপহার

আমিরুল ইসলাম নয়ন গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: | প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৬, ০৭:৫০ পিএম
গজারিয়ায় ২২ শিক্ষার্থীর হিফজ সবক প্রদান, কুরআন শরীফ উপহার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের চরপাথালিয়া সালমান ফারসী (রা.) মাদরাসায় ২২ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআন শরীফের হিফজ সবক প্রদান এবং ৭ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কুরআন শরীফ তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাদ জোহর নামাজের পর চরপাথালিয়া সালমান ফারসী (রা.) মাদরাসা প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জনাব নুরুল আমিন সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া ইসলামিয়া আরাবিয়া, খোলঘর, শ্রীনগর, মুন্সীগঞ্জের প্রিন্সিপাল মাওলানা হোসাইন আহমদ ইসহাকী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামিয়া মাহমুদিয়া মেরাদিয়া, বনশ্রী, ঢাকার মুহতামিম মুফতি নুরুল আলম ইসহাকী। চরপাথালিয়া সালমান ফারসী (রা.) মাদরাসা পরিচালক,, ক্বারী মাওলানা আল আমিন সরকার, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সাইফুল ইসলাম সাইফী, মাওলানা সাইফুল ইসলাম শ্রীনগরী, মুফতি আবু হানিফ আল হোসাইনী, মাওলানা সাইফুল ইসলাম মিয়াজী, মুফতি আবদুল্লাহ মাহবুব কাসেমী, মুফতি আব্দুস সুবহান, মুফতি সাদিক মারুফ, মাওলানা দ্বীন ইসলাম সাকিব ও হাফেজ নুরুল আলমসহ অন্যান্য আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পবিত্র কুরআন শরীফের হিফজ শিক্ষার সূচনা উপলক্ষে দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন শরীফ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা কুরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে