কালীগঞ্জে ৪০ বস্তা ভেজাল টিএসপি সার জব্দ ২৫ হাজার টাকা জরিমানা

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৬, ০৩:৩২ পিএম
কালীগঞ্জে ৪০ বস্তা ভেজাল টিএসপি সার জব্দ ২৫ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহের কালীগঞ্জে ৪০ বস্তা টিএসপি সার উপজেলার বাইরে নিয়ে বিক্রির চেষ্টাকালে পিকআপ ভ্যানসহ দুই ব্যক্তিকে গভীর রাতে  আটক করে থানা পুলিশ। এ ঘটনায় শুক্রবার অক্টোবর সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত সার ভেজাল প্রমানিত হওয়ায় তা ধ্বংস করা হয়। জানা গেছে,কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মহেশ্বরচাঁদা বাজার থেকে ৪০ বস্তা টিএসপি সার পিকআপ ভ্যানে করে উপজেলার বাইরে অন্যত্র নিয়ে বিক্রির চেষ্টা করা হচ্ছিল। খবর পেয়ে এ সময় অভিযান চালিয়ে পিকআপ ভ্যানসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ২৫ হাজার টাকা অর্থদন্ড আরোপ করা হয়।অভিযান কালে উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি প্রসিকিউশন দাখিল করেন। পরবর্তীতে জব্দকৃত সার পরীক্ষা-নিরীক্ষায় ভেজাল প্রমানিত হওয়ায়  থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলীর  উপস্থিতিতে সেগুলো ধ্বংস করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষকদের স্বার্থ রক্ষা, ভেজাল সার বিক্রি প্রতিরোধ এবং সার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে