কুকুর কামড়জনিত জলাতঙ্ক রোগ মুক্ত চঁাদপুর শহর গড়ার লক্ষ্যে বিনামূল্যে বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা (রেবিস ভ্যাকসিন) প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (১ নভেম্বর, ২০২৬) বিকেলে চঁাদপুর পৌর পাঠাগার সংলগ্ন এলাকায় চঁাদপুর পৌরসভার অর্থায়ন ও ব্যবস্থাপনায় পৌর এলাকার ভ্রাম্যমান (বেওয়ারিশ) কুকুরের জন্য জলাতঙ্ক রোগ প্রতিরোধী টিকা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চঁাদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য বলেন, "নাগরিক স্বাস্থ্য সুরক্ষা ও জলাতঙ্ক মুক্ত সমাজ গঠনে পরিবেশবান্ধব এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। কুকুর নিধন নয়, বরং নিয়মিত টিকাদানের মাধ্যমেই জলাতঙ্ক প্রতিরোধ করা সম্ভব।"
পৌরসভা সূত্রে জানা যায়, চঁাদপুর পৌর এলাকাকে জলাতঙ্কমুক্ত রাখতে প্রথম পর্যায়ে ১,৫০০ বেওয়ারিশ ও লালন-পালন করা কুকুরকে ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাচার দল শহরের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে বেওয়ারিশ কুকুর চিহ্নিত করে এ টিকা প্রদান করছে। টিকা দেওয়া কুকুরগুলোকে সহজে শনাক্ত করার জন্য গায়ে বিশেষ চিহ্ন (রং) ব্যবহার করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চঁাদপুর পৌরসভা প্রশাসক (উপসচিব)
দেবাশীষ চৌধুরী, চঁাদপুর পৌর বিএনপি'র সভাপতি আক্তার হোসেন মাঝি, চঁাদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তামুহাম্মদ নূর আজম শরীফ,চঁাদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী সহ স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। চঁাদপুর পৌরসভার এই জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরের সচেতন ও সুশীল সমাজের নাগরিকরা।