কথার ফুলঝুঁড়ি নয়, কাজের মাধ্যমে উন্নয়ন করতে চাই

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:৫২ পিএম
কথার ফুলঝুঁড়ি নয়, কাজের মাধ্যমে উন্নয়ন করতে চাই

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন, নির্বাচন আসলেই অনেকে কথার ফুলঝুঁড়ি ছিটিয়ে থাকেন। ওইসব দুষ্টু লোকের মিষ্টি ভাষা কেউ বিশ্বাস করবেন না। আমি কথার ফুলঝুঁড়ি ছিটিয়ে নয়, কাজের মাধ্যমে উন্নয়ন করতে চাই। বুধবার (৪ ফেব্রুয়ারি) গৌরনদী উপজেলার নলচিড়া, সরিকল ও বাটাজোর ইউনিয়নে জনসংযোগকালে অনুষ্ঠিত পথসভায় তিনি আরও বলেছেন, বিগত ওয়ান ইলেভেন থেকে শুরু করে অদ্যবর্ধি আমি নিজ অর্থায়নে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলাবাসীর সুখে, দুঃখে যেমন পাশে ছিলাম, এখনও আছি এবং নির্বাচনে জয়-পরাজয় যাহাই হোকনা কেন, আপনাদের পাশে থাকবো। ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেছেন, আমার কোন সন্ত্রাসী কিংবা ক্যাডার বাহিনী নেই। আমার আছে শুধু সাধারণ মানুষের দোয়া, ভালবাসা ও সমর্থন। সেইসব সাধারণ জনগনের ভালবাসা ও উৎসাহের কারণেই আমি এবার নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছি। আপনারা (জনগন) আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ফুটবল মার্কাকে ভোটের মাধ্যমে বিজয়ী করলে অতীতের চেয়ে আরো বেশি উন্নয়নে অবদান রাখতে পারবো। তিনি আরও বলেন, আমি যদি খারাপ মানুষ হই, আমি কিংবা আমার কোন ঘনিষ্ঠ সমর্থকের বিরুদ্ধে যদি সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজি, মাদক ব্যবসার অভিযোগ থাকে তাহলে আমাকে কেউ ভোট দিবেন না। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সকাল সবাইকে কেন্দ্রে ঘিরে ফুটবল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার মাধ্যমে বরিশাল-১ আসনের উন্নয়নে সকলকে অংশিদার হওয়ার জন্য তিনি (আবদুস সোবহান) আহবান করেন। একইসাথে ভোটারদের নিবিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোটপ্রদানের নিশ্চয়তাসহ নির্বাচনে লেভেল প্লেংয়িং ফিল্ড বজায় রাখার জন্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান সংশ্লিষ্ট প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও ইসির কাছে জোর দাবি করেন।

আপনার জেলার সংবাদ পড়তে