দিনাজপুরের ঘুঘুডাঙ্গা পল্লী মঙ্গল সমিতির উদ্যোগে গাওসুল আযম বিএনএসবিআই হসপিটালের সহযোগিতায় এবং মঈনউদ্দীন আহম্মেদ চৌধুরী স্মৃতির ব্যবস্থাপনায় বিনামূলে চোখের পরীক্ষা এবং ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (২৯ আগস্ট) ঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে আয়োজিত চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মোফাজ্জাল হোসেন দুলাল। দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন শরিফের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আলহাজ্ব মো. আলি জিন্নাহ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. গুলজার হোসেন, সমাজসেবক আলহাজ্ব আজগার উদ্দিন আহমেদ চৌধুরী, সাবেক ব্যবস্থাপক জীবন বীমা কোম্পানির আলহাজ্ব ফারুক আহমেদ চৌধুর্রী, ঘুঘুডাঙ্গা স্কুল এন্ড কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট ডায়েবেটিক চিকিৎসক আলহাজ্ব ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানি, ঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ ছগীর আহাম্মেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন পল্লী মঙ্গল সমিতির সহকারী সাধারণ সম্পাদক মো. আলী জিন্নাহ। প্রধান অতিথি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল বলেন চোখ অমূল্য সমপদ তাই এর নিয়মিত পরিচর্যা করা উচিত। এ ব্যাপারে জনগণকে সচেতন করার দায়িত্ব আমাদের।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন শরিফ বলেন, শরীরের প্রতিটি অঙ্গের মতো চোখ একটি গুরুত্বপূণ অঙ্গ। যার চোখ নাই তার কাছে সুন্দর পৃথিবী অন্ধকার তাই প্রতিটি মানুষের উচিত নিয়মিত চোখ পরীক্ষা করা। আলোচনা সভা শেষে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম কমপ্রেহেনসিভ ক্যাটার্বাক্ট সার্ভিসেস প্রজেক্ট এর আওতায় পিকেএসএফ ও অরবিস ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মোফাজ্জাল হোসেন দুলাল ও অনুষ্ঠানের সভাপতি দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন শরীফসহ অতিথিবৃন্দ।