জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের সন্তান আয়মান রাহাত। দলটির কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পাওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাঁকে নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। দলীয় পর্যায়ে ডায়াসপোরা বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পাওয়ার মধ্যদিয়ে আয়মান রাহাতের সামনে প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে দলের যোগাযোগ বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রমের সমন্বয় এবং প্রবাসে বসবাসরত বাংলাদেশীদের সঙ্গে দলের সম্পর্ক সুদৃঢ় করার সুযোগ তৈরি হয়েছে। ডায়াসপোরা বিভাগে তাঁর দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশীদের সম্পৃক্ততা ও সাংগঠনিক যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বরিশাল-৩ আসনের মুলাদী ও বাবুগঞ্জ এলাকার সঙ্গে সম্পৃক্ত আয়মান রাহাতের কেন্দ্রীয় কমিটিতে এ দায়িত্বপ্রাপ্তির বিষয়টি স্থানীয় পর্যায়েও গুরুত্ব পাচ্ছে। কেন্দ্রীয় পর্যায়ে তাঁর এ দায়িত্ব পালন ভবিষ্যতে এলাকার রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে বড়ধরনের ভূমিকা রাখবে বলে জানিয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আয়মান রাহাতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তিনি ইতোমধ্যে এ অঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন। ভবিষ্যতেও এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। পাশাপাশি তার (আয়মান রাহাত) ওপর দলের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব তিনি শতভাগ নিষ্ঠার সাথে পালন করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, ডায়াসপোরা বিভাগ (উরধংঢ়ড়ৎধ উরারংরড়হ) বলতে সাধারণত কোনো দেশের প্রবাসী বা অভিবাসী নাগরিকদের সাথে যোগাযোগ রক্ষা, তাদের অধিকার নিশ্চিতকরণ এবং দেশের উন্নয়নে তাদের সম্পৃক্ত করার জন্য নিয়োজিত সরকারি বা প্রাতিষ্ঠানিক বিশেষ শাখাকে বোঝায়। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই প্রবাসীদের সহায়তার জন্য এমন বিশেষায়িত বিভাগ বা সেল রয়েছে। যাদের প্রধান কাজ ও উদ্দেশ্য হচ্ছে-নাগরিক অধিকার রক্ষা: বিদেশে অবস্থানরত নাগরিকদের আইনি সহায়তা ও জরুরি সেবা প্রদান।
বিনিয়োগে উৎসাহ দান: প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বৈধ পথে আনা এবং দেশে তাদের বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি করা। দক্ষতা ও মেধার ব্যবহার: প্রবাসী বিজ্ঞানী, গবেষক বা বিশেষজ্ঞদের দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত করা। সংস্কৃতি ও বন্ধন বজায় রাখা: প্রবাসী প্রজন্মের সাথে নিজ দেশের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের যোগাযোগ রক্ষা করা।