রাতের আধাঁরে কার্যক্রম নিষিদ্ধ বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ঘেরের মাছ এবং তার ছোট ভাই সলিল গুহ পিন্টুর ওয়াইফাই কন্ট্রোল রুমের মালামাল লুট করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (পহেলা নভেম্বর) দুপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের মা তাপসী রানী গুহ অভিযোগ করে বলেন, আমার ছোট ছেলে রাজনৈতিক মামলায় জেলে এবং বড় ছেলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বাড়িতে নেই। এ সুযোগে রাতের আঁধারে দুর্বৃত্তরা ঘেরের প্রায় দুই লাখ টাকা মূল্যের মাছ এবং ওয়াইফাই কন্ট্রোল রুমের দরজা ভেঙ্গে একটি এলইডি টিভি, সিসি ক্যমেরার মনিটর, ল্যাপটপ, চারটি রাউটার, পাঁচটি সিসি ক্যামেরা, ক্যামেরার মেশিন, আইপিএসের ব্যাটারী, সাবমার্সিবল পাম্প লুট করে নিয়ে গেছে। তিনি আরও বলেন, আমার ছেলেরা বাড়িতে না থাকায় মাছের ঘের ও ওয়াইফাই কন্ট্রোল রুমে কেউ যায়না। রবিবার (পহেলা নভেম্বর) দুপুরে বিষয়টি আমাদের নজরে আসে।
এবিষয়ে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, এবিষয়ে কেউ অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।