আমতলী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দক্ষতা অর্জন ও আত্মকর্মসংস্থান সৃষ্টি শীর্ষক ককর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন আমতলী উপজেলা নির্বাহি অফিসার হাসান মোহাম্মদ হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন শিকদার , উপজেলা সমবায় অফিসার মোঃ আজাদুর রহমান, আমতলী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রেজাউল করিম, সাবেক সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, বকুল নেসা মহিলা কলেজের প্রভাষক মো : জয়নুল আবেদীন. ইসলামী আন্দোলন এর পৌর শাখা সেক্রেটারি মো: কামরুজ্জামান ( প্রমুখ) । ককর্মশালা শেষে ৪ জন প্রশিক্ষিত বেকার যুবকের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।