দৌলতপুরে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২৬, ০৯:২৪ পিএম
দৌলতপুরে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া

দৌলতপুরে সাবেক বিএনপি চেয়ারপাসন ও তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী,তাপসহীন নেত্রী  বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গাছের দাইড় গ্রামেএ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খলিসাকুন্ডি ইউনিয়ন বিএনপি’র  সভাপতি মোঃ মহসিন আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ এসানুল হক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপি'র সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃনজরুল ইসলাম, মোঃ মইনুল হক,আব্দুল বারী,রাশেদুল হক শামীম, মোঃমাহবুবুর রহমান, মোঃরবিউল ইসলাম সহ বিএনপি অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।দোয়া মাহফিলে প্রয়াত আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।