সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ শিকার, আটক ৫ জেলে কারাগারে

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) :
| আপডেট: ৪ জুলাই, ২০২৬, ০৩:৫২ পিএম | প্রকাশ: ৪ জুলাই, ২০২৬, ০৩:৫২ পিএম
সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ শিকার, আটক ৫ জেলে কারাগারে

সুন্দরবনের কোবাদক ফরেস্ট স্টেশনের বন রক্ষীরা অভিযান চালিয়ে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকারের অভিযোগে ৫ জেলেকে আটক করেছে। এ সময় তাদের নিকট হতে নিষিদ্ধ ঘাই জাল, মাছ শিকারের সরঞ্জাম সহ ১ টি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করা হয়েছে। জানা গেছে শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে আড়পাঙ্গাশিয়া নদীর টেকের খাল এলাকা হতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন কোবাদক ফরেস্ট  স্টেশনের স্টেশন কর্মকর্তা শেখ মোঃ আনিচুর রহমান। আটককৃত জেলেরা হলেন শ্যামনগর উপজেলার নাপিতখালী গ্রামের সাদ্দাম (৩২) ফরহাদ (২২) আসাদুল (১৯) আমিরুল (২৭) ও আরাফাত (২৪)। এরা ৫ জনই আপন ভাই। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে