সাজেকে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

এফএনএস (সাকিব মামুন; লংগদু ও বাঘাইছড়ি, রাঙ্গামাটি) :
| আপডেট: ১৮ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৯ পিএম | প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৯ পিএম
সাজেকে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার  সাজেকে বাঘাইহাট জোনের উদ্যোগে শীতার্ত পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীত মৌসুমে দুর্গম পাহাড়ি এলাকার অসহায় মানুষের কষ্ট লাঘবে এ উদ্যোগ গ্রহণ করা হয়। সোমবার (১৮ জানুয়ারি) সাজেক ইউনিয়েনর বাঘাইহাট ৪নম্বর ওয়ার্ডের বিভিন্ন গ্রামে আয়োজিত এ কর্মসূচিতে দুই শতাধিক পাহাড়ি ও বাঙালি নারী, পুরুষ ও শিশুদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবন্ত্র বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. তারেকুল ইসলাম, উপ অধিনায়ক মেজর মো. সালমান সিদ্দিক, সাজেক ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড সদস্য দয়াধন চাকমা, বাঘাইহাট বাজার কমিটি সভাপতি মো. নাজিম উদ্দিন প্রমুখ। এসময় বাঘাইহাট জোন কমান্ডার লে. কর্নেল তারেকুল ইমরাম বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত অসহায় মানুষ শীত মৌসুমে ব্যাপক কষ্টে দিন যাপন করে থাকে। সেই বিষয়টি চিন্তা করে সেনাবাহিনীর পক্ষ থেকে এই মানবিক উদ্দ্যোগ গ্রহন করা হয়েছে। তিনি আরও জানান, শীত মৌসুমে পাহাড়ি এলাকায় তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকায় দরিদ্র ও অসহায় মানুষ বেশি দুর্ভোগে পড়ে। তাই মানবিক দায়িত্ববোধ থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের সহায়তা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। স্থানীয়রা সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, প্রতি বছর শীতকালে এ ধরনের সহায়তা তাদের জীবনযাত্রা সহজ করে তোলে। উল্লেখ্য, বাঘাইহাট জোন নিয়মিতভাবে দুর্গম পাহাড়ি অঞ্চলে চিকিৎসা সেবা, খাদ্য সহায়তা ও শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে বলে জানান সংশ্লিষ্টরা।

আপনার জেলার সংবাদ পড়তে